মায়ের ভাষায় SMS করুন....

আজ আমি আপনাদের একটা মোবাইল সফ্টওয়ার এর কথা বলব যেটাতে আপনি আপনার মায়ের ভাষায় SMS করতে পারবেন। আমি আজ Auto Meassages নামের একটা সফ্টওয়ার খুজতে গিয়ে এটা পেয়ে গেলাম। মোবাইলে ইন্সটল করে দেখলাম কাজ করেছে তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। Auto Meassages টাও পেয়েছি, সেটা নিয়ে পরে একদিন আপনাদের জানাব। তাহলে আসুন কিভাবে আমরা এটা দিয়ে আমাদের মায়ের ভাষায় SMS করব। এটা একটা ফ্রি সফ্টওয়ার, এটার জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবেনা শুধু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিলেই হবে। এই সফ্টওয়ার টা তৈরি করেছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান যাদের অফিস বনানীতে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে এ সফ্টওয়ারটি (২.০.০ ভারসন) ২১শে ফেব্রুয়ারি ২০০৯ এ উম্মুক্ত করে দেয় সবার জন্য। আপনাকে যা করতে হবে: প্রথমে আপনাকে সফট টা ডাউনলোড করে নিতে হবে, আপনি
যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এইখান থেকে ডাউনলোড করতে হবে। আর আপনি যদি কম্পিউটার থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এইখান থেকেডাউনলোড করতে হবে। সফট টা ১৬০ কিলোবাইট এর। এটা ২.০.০ ভারসন। ডাউনলোড করার পর সফট টা ইন্সটল করে নিয়ে ( মোবাইল থেকে ডাউনলোড করলে সাথে সাথে ইন্সটল হয়ে যাবে) আপনি শুরু করে দিতে পারেন আপনার SMS লিখা। তবে আপনাকে লিখতে হবে ইউনিকোডে। আর আপনি যদি স্মাইলি যোগ করতে চান সেটাও পারবেন আবার যুক্তাক্ষর লিখতে কষ্ট হলে সেটাও দেয়া আছে খালি সেখান থেকে এনে বসিয়ে দিলেই হবে। আর এগুলি আপনি অপশন এ গেলেই পাবেন।
আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হল আপনি যাকে এই SMS পাঠাবেন তার মোবাইলেও এই সফ্টওয়ার টা ইন্সটল করা থকতে হবে, নাহলে সে এটা পড়তে পারবে না।
তাহলে আসুন আমাদের বুকের তাজা রক্ত দিয়ে যে ভাষা আমরা অর্জন করেছি আজ থেকে সেটা দিয়ে শুরু করি আমাদের খুদে বার্তা পাঠানো।